person
!
প্রোফাইল আপডেট

একটি সাইটে এডসেন্স এপ্রুভ হওয়ার জন্য কি কি প্রয়োজন ?

18 অক্টোবর 2019 "আউটসোর্সিং" বিভাগে জিজ্ঞাসা করেছেন Mueenul Islam Talha
18 অক্টোবর 2019 বন্ধ করেছেন
798 বার প্রদর্শিত
ওয়াপকিজ সাইট ।

লিংক কপি হয়েছে!

বন্ধ

1 উত্তর

2 পছন্দ 0 অপছন্দ
 
সর্বোত্তম উত্তর

আমার জানামতে ওয়াপকিজ সাইটে কখনোই এডসেন্স পাবেন না।

এডসেন্স এপ্রুভ হওয়ার জন্য প্রয়োজনীয় বিষয় সমূহ!

1.টপ লেভেল ডোমেইন

সাব ডোমেইন বা ফ্রী ডোমেই (যেমন: .tk .ga ইত্যাদি) দিয়ে আপনি কখনোই এডসেন্স পাবেন না।অ্যাডসেন্স পাওয়ার জন্য অবশ্যই আপনাকে ভালো মানের ডোমেইন সিলেক্ট করতে হবে। যেমন .com .net .org হলে ভালো হয়। অবশ্য আগে গুগোল Blogger এর সাব ডোমেইন হলেই অ্যাডসেন্স দিয়ে দিত। কিন্তু বর্তমানে আর সেই দিন নেই। তাই যেকোনো ধরনের সাইট হোক না কেন সবার আগে ভালো ডোমেইন সিলেক্ট করবেন।

2.সবার আগে গুগোল এর কাছে নিজেকে বিশ্বস্ত করে তুলুন।

অ্যাডসেন্স পাওয়ার জন্য অবশ্যই আপনাকে গুগলের কাছে একজন বিশ্বাসযোগ্য ব্যক্তি হতে হবে। এজন্য আগেই আপনার গুগোল অ্যাকাউন্ট কে মোবাইল ভেরিফাই করে নিতে হবে এবং গুগল প্লাস একাউন্ট এর প্রোফাইল ভালো হবে 100% Complete করার চেষ্টা করতে হবে। অবশ্যই প্রোফাইলে আপনার বয়স 18+ থাকতে হবে। উক্ত বিষয়গুলো বিদ্যামান থাকলে গুগল আপনাকে এডসেন্স দিতে অনেকটা ভরসা পাবে। কাজেই এ বিষয়ে ভালো ভাবে খেয়াল রাখতে হবে।

3.সাইটে পর্যাপ্ত কনটেন্ট থাকতে হবে।

অনেকেই -10 টা কনটেন্ট দিয়েই অ্যাডসেন্সে আবেদন করে থাকেন আর ভাবেন আগে অ্যাডসেন্স পাই তারপর বেশি কনটেন্ট দিব। এটা একটা বড় ধরনের ভুল। কেননা পর্যাপ্ত কনটেন্ট না থাকলে গুগোল কখনোই আপনার এডসেন্স একাউন্ট এপ্রুভ করবে না। কাজেই আপনাকে মিনিমাম 2-30 টা ভালো কনটেন্ট দিয়ে গুগল অ্যাডসেন্সে আবেদন করতে হবে। প্রত্যেকটি কনটেন্ট মিনিমাম 00 থেকে 700 ওয়ার্ডের হতে হবে এবং 10টা কনটেন্ট 100 ওয়ার্ড এর হলে ভালো হয়। তাহলে আপনি এডসেন্স পেয়ে যেতে পারেন।

4.আপনার সাইটে লোকাল কোন অ্যাড থাকলে তা সরিয়ে ফেলুন।

গুগোল কখনোই একাধিক ঝামেলা পছন্দ করে না। তাই আপনার সাইটে অন্য কোন এড নেটওয়ার্ক কোম্পানির অ্যাড থাকলে তা সরিয়ে ফেলুন। তারপর ফ্রেশ ভাবে এডসেন্সে এপ্লাই করুন। অ্যাডসেন্স পাওয়ার পর আপনি আবার অন্য কম্পানির অ্যাড ব্যবহার করতে পারেন।

.সাইটে ইউনিক ভিজিটর আনুন।

আপনার সাইটে অ্যাডসেন্স পাওয়ার সম্ভাবনা তখনই বেড়ে যায় যখন আপনার সাইটে প্রতিদিন নতুন/ইউনিক ভিজিটর আসে। তাই আপনার সাইটের SEO করার মাধ্যমে সাইটে প্রতিদিন নতুন নতুন ভিজিটর নিয়ে আসুন।কেননা ভিজিটর ছাড়া একটি সাইট মেরুদণ্ডহীন।

6.সাইট বা ডোমেইনের বয়স।

অনেকেই বলে থাকেন অ্যাডসেন্স পাওয়ার জন্য সাইটের বয়স মিনিমাম 1বছর অথবা 6 মাস হতে হবে,আবার অনেকেই বলে থাকেন মিনিমাম 3মাস বয়স হতে হবে। আসলে অনেক সাইটে 2-1 মাসের মধ্যেই এডসেন্স এপ্রুভ হয়ে যায়। অর্থাৎ একটি সাইটে পর্যাপ্ত কনটেন্ট থাকলে এবং সব কিছু Sitemap এ Index হলে গুগল এডসেন্স এপ্রুভ করবে। সে ক্ষেত্রে ভালো কাজ করলে 1 থেকে 2 মাসে এডসেন্স এপ্রুভ করানো সম্ভব।

7.সাইটে কিছু গুরুত্বপূর্ণ পেইজ।

আপনার সাইটে অবশ্যই Contact Us, About Us, Privacy Policy পেজ থাকতে হবে। কেননা গুগোল এগুলোকে খুবই গুরুত্ব দেয়, এই পেজ গুলো ছাড়া কখনোই এডসেন্সে এপ্লাই করবেন না।অন্যথায় আপনার এডসেন্স একাউন্ট এপ্রুভ করা হবেনা। কাজেই সবার আগেএই পেজ গুলো তৈরি করে ফেলুন।

8.কন্টেন্ট কপি করা থেকে বিরত থাকুন।

কখনোই আপনার সাইটে কপি করা কনটেন্ট দিবেন না, কেননা গুগল কপিরাইট ধরলে আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিতে পারে। যদি কপিরাইট কনটেন্ট ব্যবহার করতে চান তাহলে এখনি অ্যাডসেন্সে চিন্তা বাদ দিন। কারণ গুগোল আর আগের মতো নেই, এখন আপনার কনটেন্ট এর কপিরাইট ধরার জন্য গুগলের হাজারো সফটওয়্যার তৈরি হয়ে রয়েছে। তাই কপিরাইটের চিন্তা-ভাবনা মাথায় থাকলে এখনই তা ছুঁড়ে ফেলুন।

18 অক্টোবর 2019 উত্তর প্রদান করেছেন (বিশারদ) (3,545 পয়েন্ট)
18 অক্টোবর 2019 নির্বাচিত করেছেন
ভাই ওয়াপকিজ সাইটেও অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়। কিন্তু এটা একটা থার্ডপার্টি ওয়েবসাইট বিল্ডার । তাই গুগল এদের র্যাংক একটু কম করে। যে ওয়েবসাইটে এসএসএল সার্টিফিকেট নেই তাদের অ্যাডসেন্স পাওয়াটা অনেক কঠিন। তাই ওয়াপকিজেও কঠিন।
18 অক্টোবর 2019 মন্তব্য করা হয়েছে করেছেন (বিশারদ) (4,107 পয়েন্ট)
হুম...।
18 অক্টোবর 2019 মন্তব্য করা হয়েছে করেছেন (বিশারদ) (3,545 পয়েন্ট)

সংশ্লিষ্ট প্রশ্নগুচ্ছ

0 টি উত্তর
1 উত্তর
1 উত্তর

18,654 টি প্রশ্ন

19,525 টি উত্তর

2,578 টি মন্তব্য

103,471 জন সদস্য

-: ই-নলেজ আইডিয়া :-

এক প্ল্যাটফর্মে কন্টেন্ট/লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি আর ফ্রী প্রমোশন!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার ধারণাটাই বদলে দিবে! (পড়ুন...)

আপনি কি জানেন—প্রতি সেকেন্ডে কারও না কারও লেখা চুরি হচ্ছে? আপনার লেখাগুলো কি নিরাপদ? যখন লেখা ছড়িয়ে থাকে—সোশ্যাল মিডিয়া, ব্লগ কিংবা সংবাদপত্রে—হযবরল অগোছালো অবস্থায়… তখন একদিকে চুরির ভয়, অন্যদিকে লেখক হারান নিজের পরিচয়। প্রমাণও থাকে না। পাঠকও বা কিভাবে পাবে মূল লেখকের সংস্পর্শ?

ই-নলেজ আইডিয়া—আপনার কেন্দ্রীয় লেখালেখির ঠিকানা। প্রতিটি লেখার জন্য থাকছে ভেরিফাইড পোষ্ট আইডি (eID), আর আপনার জন্য কেন্দ্রীয় লেখক আইডি নম্বর—যেটা ব্যবহার করতে পারেন Bio, CV, কিংবা বই-র রেফারেন্সে। আর ই-আইডি(eID) জুড়ে দিবেন প্রতিটি লেখার সঙ্গে। (যেমন- পোষ্ট eID: ১২৩ ; #eID_123 #enolej)। ফলে কপিরাইট সুরক্ষা থাকবে নিশ্চিত, আর পাঠক থাকবে মূল লেখকের সংস্পর্শে। আর ভেরিফাই হলে করতে পারবেন আপনার পেজ কিংবা ব্লগ এর ফ্রী প্রমোশন!

আপনার লেখক প্রোফাইলেই থাকবে আপনার আর্কাইভ—সব লেখা, ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি আর পাঠকের প্রতিক্রিয়া সুশৃঙ্খলভাবে গোছানো।

এখানে আপনি একা নন, পাচ্ছেন লেখক কমিউনিটি। বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্ল্যাটফর্মে হাজারো লেখক ছড়িয়ে থাকলেও কেন্দ্রীয় প্ল্যাটফর্ম একটাই—যেখানে আপনার স্বত্ব, স্বীকৃতি আর অবস্থান সুরক্ষিত। কেউ কারও eID নকল করতে পারবেনা, কেন্দ্রীয় সোর্স একটাই। এখানেই থাকছে লেখক র‍্যাংক—যেখানে তুলনায় ঝলমল করে উঠবে আপনার কৃতিত্ব।

এটাই আপনার কেন্দ্রীয় ঠিকানা। ভেরিফাই করুন আজই—আপনার লেখাকে দিন স্থায়ী সুরক্ষা।

বিস্তারিত পূর্ণ নির্দেশনা দেখুন পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

ই-নলেজ কুয়েরি বাংলা ভাষায় সমস্যা সমাধানের একটি নির্ভরযোগ্য ওয়েবসাইট। এখানে আপনি প্রশ্ন-উত্তর করার মাধ্যমে নিজের সমস্যার সমাধানের পাশাপাশি দিতে পারেন অন্যদের সমস্যার নির্ভরযোগ্য সমাধান! বিভিন্ন ব্যক্তিগত সমস্যা, পড়ালেখা, ধর্মীয় ব্যাখ্যা, বিজ্ঞান বিষয়ক, সাধারণ জ্ঞান, ইন্টারনেট, দৈনন্দিন নানান সমস্যা সহ সকল বিষয়ে প্রশ্ন-উত্তর করতে পারবেন! প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি অনলাইনে বাংলা ভাষায় উন্মুক্ত তথ্যভান্ডার গড়ে তোলা আমাদের লক্ষ্য!
তাই আজই যুক্ত হোন ই-নলেজে আর বাড়িয়ে দিন আপনার জ্ঞানের গভীরতা...!
Empowering Novel Learners with Joy (Enolej)


...