person
!
প্রোফাইল আপডেট

ডেটা কমিউনিকেশনের মাধ্যম কি?

15 অক্টোবর 2020 "সাধারণ জ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন (বিশারদ) (1,746 পয়েন্ট) 255 বার প্রদর্শিত

লিংক কপি হয়েছে!

1 উত্তর

0 পছন্দ 0 অপছন্দ
ডেটা কমিনিউকেশন বা ট্রান্সমিশন অথবা কম্পিউটার নেটওয়ার্কে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা পরিবহনের জন্য কোনো না কোনো মাধ্যম দরকার হয়। কোনো নেটওয়ার্কে কম্পিউটারসমূহ নেটওয়ার্ক মাধ্যম বা মিডিয়ার সাথে যুক্ত থাকে। এই নেটওয়ার্ক মিডিয়ার মধ্যে দিয়েই ডেটা প্রবাহিত হয়।

নেটওয়ার্কে বিভিন্ন ধরনের মিডিয়া ব্যবহৃত হয়। বিদ্যুৎ সংযােগের জন্য যেমনি আমরা তামার (কপার) ক্যাবল ব্যবহার করি, তেমনি তামার ব্যবহারের পাশাপাশি আরও দুটি পদার্থ নেটওয়ার্ক মিডিয়া হিসেবে ব্যবহৃত হয়। কাঁচ (অথবা, স্বচ্ছ প্লাস্টিক) ও বাতাস। তামার ক্যাবলের চেয়ে দ্রুতগতি সম্পন্ন হচ্ছে কাঁচের তৈরি ক্যাবল, যাকে ফাইবার অপটিক ক্যাবল বলা হয়। আবার প্রয়ােজনানুসারে তারবিহীন নেটওয়ার্ক বা ওয়্যারলেস নেটওয়ার্ক তৈরি করা যেতে পারে, যেখানে মূলত ব্যবহৃত হয় বাতাস। বাতাসের মধ্যে দিয়ে ডেটা সিগনাল পাঠানাের আবার বিভিন্ন পদ্ধতি আছে। ডেটা কমিউনিকেশন বা নেটওয়ার্ক মিডিয়াকে প্রধানত দুভাগে ভাগ করা যায়। যথাঃ

১. তারযুক্ত মিডিয়া
২. তারবিহীন মিডিয়া

তার বলতে আমরা এমন একটি বস্তুকে বুঝে থাকি যা দুইটি প্রান্তকে সংযুক্ত করে। এটি একটি কঠিন বস্তু যার মধ্যে দিয়ে ডেটা সিগনালগুলাে উৎস থেকে গন্তব্যে গমন করতে পারে। এখানে উল্লেখ্য যে, এ ধরনের মাধ্যমে সিগনাল কেবলমাত্র তারের মধ্যেই থাকবে বা তারটি সিগনালকে গাইড করে গন্তব্যে নিয়ে যাবে, সেজন্য এই মাধ্যমকে গাইডেড মিডিয়া বলে অভিহিত করা যায়। এক্ষেত্রে ডেটা সিগনাল কেবলমাত্র তারের মধ্যেমেই গ্রহণ করা সম্ভব হবে অর্থাৎ গ্রহীতাকে অবশ্যই তারের সাথে সংযুক্ত হতে হবে। সাধারণত স্বল্প পরিসরের কমিউনিকেশন বা নেটওয়ার্কিং এর জন্য মাধ্যম বা মিডিয়া হিসেবে ক্যাবল ব্যবহৃত হয়। তবে উচ্চগতির ডেটা ট্রান্সফার এবং বৃহত্তর পরিসরেও ক্যাবলের ব্যবহার রয়েছে। বিভিন্ন প্রকারের তার মাধ্যমে পাওয়া যায় । তাদের মধ্যে অন্যতম হলাে-

ক. টুইস্টেড পেয়ার ক্যাবল
খ. কো-এক্সিয়াল ক্যাবল
গ. ফাইবার অপটিক ক্যাবল ইত্যাদি।
15 অক্টোবর 2020 উত্তর প্রদান করেছেন (বিশারদ) (1,746 পয়েন্ট)

সংশ্লিষ্ট প্রশ্নগুচ্ছ

1 উত্তর
01 মে 2020 "সাধারণ জ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Robiul Islam Raby (বিশারদ) (2,083 পয়েন্ট)
1 উত্তর
15 অক্টোবর 2020 "সাধারণ জ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Anisa Islam (বিশারদ) (1,746 পয়েন্ট)
1 উত্তর
12 অক্টোবর 2020 "সাধারণ জ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Anisa Islam (বিশারদ) (1,746 পয়েন্ট)
1 উত্তর
20 অক্টোবর 2019 "উদ্ভিদবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন RIHAN AFREEN (বিশারদ) (3,720 পয়েন্ট)
1 উত্তর
05 অক্টোবর 2019 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন km saju (বিশারদ) (2,135 পয়েন্ট)

18,654 টি প্রশ্ন

19,525 টি উত্তর

2,578 টি মন্তব্য

103,471 জন সদস্য

-: ই-নলেজ আইডিয়া :-

এক প্ল্যাটফর্মে কন্টেন্ট/লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি আর ফ্রী প্রমোশন!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার ধারণাটাই বদলে দিবে! (পড়ুন...)

আপনি কি জানেন—প্রতি সেকেন্ডে কারও না কারও লেখা চুরি হচ্ছে? আপনার লেখাগুলো কি নিরাপদ? যখন লেখা ছড়িয়ে থাকে—সোশ্যাল মিডিয়া, ব্লগ কিংবা সংবাদপত্রে—হযবরল অগোছালো অবস্থায়… তখন একদিকে চুরির ভয়, অন্যদিকে লেখক হারান নিজের পরিচয়। প্রমাণও থাকে না। পাঠকও বা কিভাবে পাবে মূল লেখকের সংস্পর্শ?

ই-নলেজ আইডিয়া—আপনার কেন্দ্রীয় লেখালেখির ঠিকানা। প্রতিটি লেখার জন্য থাকছে ভেরিফাইড পোষ্ট আইডি (eID), আর আপনার জন্য কেন্দ্রীয় লেখক আইডি নম্বর—যেটা ব্যবহার করতে পারেন Bio, CV, কিংবা বই-র রেফারেন্সে। আর ই-আইডি(eID) জুড়ে দিবেন প্রতিটি লেখার সঙ্গে। (যেমন- পোষ্ট eID: ১২৩ ; #eID_123 #enolej)। ফলে কপিরাইট সুরক্ষা থাকবে নিশ্চিত, আর পাঠক থাকবে মূল লেখকের সংস্পর্শে। আর ভেরিফাই হলে করতে পারবেন আপনার পেজ কিংবা ব্লগ এর ফ্রী প্রমোশন!

আপনার লেখক প্রোফাইলেই থাকবে আপনার আর্কাইভ—সব লেখা, ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি আর পাঠকের প্রতিক্রিয়া সুশৃঙ্খলভাবে গোছানো।

এখানে আপনি একা নন, পাচ্ছেন লেখক কমিউনিটি। বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্ল্যাটফর্মে হাজারো লেখক ছড়িয়ে থাকলেও কেন্দ্রীয় প্ল্যাটফর্ম একটাই—যেখানে আপনার স্বত্ব, স্বীকৃতি আর অবস্থান সুরক্ষিত। কেউ কারও eID নকল করতে পারবেনা, কেন্দ্রীয় সোর্স একটাই। এখানেই থাকছে লেখক র‍্যাংক—যেখানে তুলনায় ঝলমল করে উঠবে আপনার কৃতিত্ব।

এটাই আপনার কেন্দ্রীয় ঠিকানা। ভেরিফাই করুন আজই—আপনার লেখাকে দিন স্থায়ী সুরক্ষা।

বিস্তারিত পূর্ণ নির্দেশনা দেখুন পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

ই-নলেজ কুয়েরি বাংলা ভাষায় সমস্যা সমাধানের একটি নির্ভরযোগ্য ওয়েবসাইট। এখানে আপনি প্রশ্ন-উত্তর করার মাধ্যমে নিজের সমস্যার সমাধানের পাশাপাশি দিতে পারেন অন্যদের সমস্যার নির্ভরযোগ্য সমাধান! বিভিন্ন ব্যক্তিগত সমস্যা, পড়ালেখা, ধর্মীয় ব্যাখ্যা, বিজ্ঞান বিষয়ক, সাধারণ জ্ঞান, ইন্টারনেট, দৈনন্দিন নানান সমস্যা সহ সকল বিষয়ে প্রশ্ন-উত্তর করতে পারবেন! প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি অনলাইনে বাংলা ভাষায় উন্মুক্ত তথ্যভান্ডার গড়ে তোলা আমাদের লক্ষ্য!
তাই আজই যুক্ত হোন ই-নলেজে আর বাড়িয়ে দিন আপনার জ্ঞানের গভীরতা...!
Empowering Novel Learners with Joy (Enolej)


...