person
!
প্রোফাইল আপডেট

মেশিন কিভাবে নকল নোট ধরে?

30 সেপ্টেম্বর 2020 "বিজ্ঞান ও প্রকৌশল" বিভাগে জিজ্ঞাসা করেছেন (বিশারদ) (1,746 পয়েন্ট)
30 সেপ্টেম্বর 2020 সম্পাদিত করেছেন
283 বার প্রদর্শিত

লিংক কপি হয়েছে!

1 উত্তর

0 পছন্দ 0 অপছন্দ
কাগজের টাকা যেন কেউ সহজে নকল করতে না পারে, সে জন্য বিশেষ ধরনের কাগজ, নিরাপত্তা সুতা ও ছাপানোর অত্যাধুনিক কৌশল অবলম্বন করা হয়। টাকা নকল, না আসল, তা খালি চোখে পরীক্ষা করেই ধরা যায়। এমনকি যারা দৃষ্টিপ্রতিবন্ধী, তারাও নোটের কোনায় উঁচু-নিচু নকশা স্পর্শ করে আসল-নকল ধরতে পারে। কিন্তু তার পরও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে টাকা নকল করার এমন সব সূক্ষ্ম উপায় বেরিয়েছে যে শুধু চোখে দেখে পার্থক্য বোঝা কঠিন। তা ছাড়া একসঙ্গে অনেক টাকার লেনদেন হলে একটি একটি করে নোট পরীক্ষা করা সময়সাপেক্ষ। তাই মেশিনে নোট পরীক্ষার ব্যবস্থা রয়েছে। কিন্তু মেশিন কীভাবে নকল নোট ধরে, সেটা গোপন রাখা হয়। জানাজানি হয়ে গেলে জালিয়াত চক্র মেশিনকে ফাঁকি দিয়ে নোট নকল করার কৌশল বের করে ফেলবে। তা সত্ত্বেও বলা যায়, মেশিন সাধারণত অন্তত দুটি কৌশল ব্যবহার করে। এগুলো হলো আলোক রশ্মি দিয়ে টের পাওয়া বা চৌম্বকীয় পদ্ধতিতে টের পাওয়া। কাগজের নোট ছাপানোর কালির কিছু চৌম্বকীয় গুণ থাকে, যার উপস্থিতি মেশিন টের পায়। নোটে ইলেকট্রনিক স্বাক্ষরের সুনির্দিষ্ট লেখচিত্র বিশ্লেষণ করে আসল, না নকল, তা কম্পিউটার বলতে পারে। তাই অত্যাধুনিক পদ্ধতিতে ফটোকপি করলেও মেশিন নকল নোট ধরে ফেলে। দ্বিতীয় পদ্ধতিতে নোটের ওপর আলোক রশ্মি ফেলা হয়। কোনো কোনো নোটের কালি সেই আলো শুষে নেয়, আবার কোনো কোনো কালি আলো প্রতিফলিত করে। ফলাফল পরীক্ষা করে কম্পিউটার বুঝতে পারে, নোট আসল, না নকল। উভয় ক্ষেত্রেই পরীক্ষা করতে সময় লাগে প্রায় এক সেকেন্ড। নোট নকল বন্ধের জন্য কিছু দেশ কাগজের পরিবর্তে পলিমার নোট ব্যবহার করে। এই নোট সহজে ফটোকপি করা যায় না। বাড়তি কিছু নিরাপত্তা চিহ্নও ওই সব নোটে থাকে। কিন্তু কঠিন হলেও পলিমার নোটেরও নকল হয়, যদিও নকলের হার কম। তবে মেশিন সেসব নকল নোটও আজকাল শনাক্ত করতে পারে।
30 সেপ্টেম্বর 2020 উত্তর প্রদান করেছেন (বিশারদ) (1,746 পয়েন্ট)

সংশ্লিষ্ট প্রশ্নগুচ্ছ

1 উত্তর
28 সেপ্টেম্বর 2019 "সাধারণ" বিভাগে জিজ্ঞাসা করেছেন MdAUKhan (বিশারদ) (3,545 পয়েন্ট)
0 টি উত্তর
1 উত্তর
29 নভেম্বর 2019 "নিত্য ঝুট ঝামেলা" বিভাগে জিজ্ঞাসা করেছেন মো অনিক (প্রতিভাবান) (5,556 পয়েন্ট)
1 উত্তর
1 উত্তর
10 ডিসেম্বর 2021 "সাধারণ" বিভাগে জিজ্ঞাসা করেছেন অজ্ঞাতকুলশীল

18,654 টি প্রশ্ন

19,525 টি উত্তর

2,578 টি মন্তব্য

103,471 জন সদস্য

-: ই-নলেজ আইডিয়া :-

এক প্ল্যাটফর্মে কন্টেন্ট/লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি আর ফ্রী প্রমোশন!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার ধারণাটাই বদলে দিবে! (পড়ুন...)

আপনি কি জানেন—প্রতি সেকেন্ডে কারও না কারও লেখা চুরি হচ্ছে? আপনার লেখাগুলো কি নিরাপদ? যখন লেখা ছড়িয়ে থাকে—সোশ্যাল মিডিয়া, ব্লগ কিংবা সংবাদপত্রে—হযবরল অগোছালো অবস্থায়… তখন একদিকে চুরির ভয়, অন্যদিকে লেখক হারান নিজের পরিচয়। প্রমাণও থাকে না। পাঠকও বা কিভাবে পাবে মূল লেখকের সংস্পর্শ?

ই-নলেজ আইডিয়া—আপনার কেন্দ্রীয় লেখালেখির ঠিকানা। প্রতিটি লেখার জন্য থাকছে ভেরিফাইড পোষ্ট আইডি (eID), আর আপনার জন্য কেন্দ্রীয় লেখক আইডি নম্বর—যেটা ব্যবহার করতে পারেন Bio, CV, কিংবা বই-র রেফারেন্সে। আর ই-আইডি(eID) জুড়ে দিবেন প্রতিটি লেখার সঙ্গে। (যেমন- পোষ্ট eID: ১২৩ ; #eID_123 #enolej)। ফলে কপিরাইট সুরক্ষা থাকবে নিশ্চিত, আর পাঠক থাকবে মূল লেখকের সংস্পর্শে। আর ভেরিফাই হলে করতে পারবেন আপনার পেজ কিংবা ব্লগ এর ফ্রী প্রমোশন!

আপনার লেখক প্রোফাইলেই থাকবে আপনার আর্কাইভ—সব লেখা, ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি আর পাঠকের প্রতিক্রিয়া সুশৃঙ্খলভাবে গোছানো।

এখানে আপনি একা নন, পাচ্ছেন লেখক কমিউনিটি। বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্ল্যাটফর্মে হাজারো লেখক ছড়িয়ে থাকলেও কেন্দ্রীয় প্ল্যাটফর্ম একটাই—যেখানে আপনার স্বত্ব, স্বীকৃতি আর অবস্থান সুরক্ষিত। কেউ কারও eID নকল করতে পারবেনা, কেন্দ্রীয় সোর্স একটাই। এখানেই থাকছে লেখক র‍্যাংক—যেখানে তুলনায় ঝলমল করে উঠবে আপনার কৃতিত্ব।

এটাই আপনার কেন্দ্রীয় ঠিকানা। ভেরিফাই করুন আজই—আপনার লেখাকে দিন স্থায়ী সুরক্ষা।

বিস্তারিত পূর্ণ নির্দেশনা দেখুন পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

ই-নলেজ কুয়েরি বাংলা ভাষায় সমস্যা সমাধানের একটি নির্ভরযোগ্য ওয়েবসাইট। এখানে আপনি প্রশ্ন-উত্তর করার মাধ্যমে নিজের সমস্যার সমাধানের পাশাপাশি দিতে পারেন অন্যদের সমস্যার নির্ভরযোগ্য সমাধান! বিভিন্ন ব্যক্তিগত সমস্যা, পড়ালেখা, ধর্মীয় ব্যাখ্যা, বিজ্ঞান বিষয়ক, সাধারণ জ্ঞান, ইন্টারনেট, দৈনন্দিন নানান সমস্যা সহ সকল বিষয়ে প্রশ্ন-উত্তর করতে পারবেন! প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি অনলাইনে বাংলা ভাষায় উন্মুক্ত তথ্যভান্ডার গড়ে তোলা আমাদের লক্ষ্য!
তাই আজই যুক্ত হোন ই-নলেজে আর বাড়িয়ে দিন আপনার জ্ঞানের গভীরতা...!
Empowering Novel Learners with Joy (Enolej)


...