আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?
আশা করি ভালো আছেন? যাই হোক, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি।
আজ আমি সাইটের উন্নয়ন কীভাবে করা যেতে পারে, সে ব্যাপারে কথা বলব। আপনারা সকলে আপনাদের মূল্যবান মতামত দেবেন বলে আশা করছি।
অনেকেই জানেন, ই-নলেজ একটি প্রশ্ন-উত্তর সাইট। ই-নলেজের মতো আরও বেশ কিছু সাইট আছে, যারা সুনামের সাথে এগিয়ে যাচ্ছে। তাদের মধ্যে অন্যতম একটি প্রশ্ন-উত্তর সাইট।
ই-নলেজে মাত্র অল্প জন নিবন্ধিত সদস্য রয়েছে, যা অন্য সাইটগুলোর তুলনায় নগণ্য। ই-নলেজকে বড় করতে হলে সদস্যদের প্রয়োজন। কিন্তু কেউই প্রথম থেকেই আপনার সাইটে সব দিয়ে যেতে চাইবে না। কারণ, সেখানে কিছু পেতে হলে অবশ্যই কিছু না কিছু দিতে হবে।
সবাই জানেন, প্রশ্ন করা বা উত্তর দেওয়াটা কতটা ধৈর্যের কাজ এবং কতটা সময় ব্যয় হয় এই কাজ করতে। এখানে একজন মানুষ আপনার সাইটের জন্য তাঁর মূল্যবান সময়, জ্ঞান, মেধা ও শ্রম দিচ্ছেন। আপনি কি তাঁকে কিছু দেবেন না?
আমার মতে, অন্যান্য সাইটের মতো ই-নলেজেও পয়েন্টের ব্যবস্থা করা হোক। তাহলে সদস্যরা ই-নলেজে অবদান রাখতে আগ্রহী হবেন।
এই প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা বেশ কঠিন। কারণ, সবাই স্বার্থ খোঁজে। কেউ যদি অন্য একটি সাইটে একটি উত্তর দিয়ে টাকা বা গিফট পায়, তাহলে সে আপনার সাইটে আসবে কেন, পরিশ্রম করবে কেন?
সবার মূল্যবান মতামত আশা করছি।